০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ

নিজস্ব প্রতিবেদকঃ- বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেবুন্নেছাকে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হাবিবুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেছা আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১৬ মে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আবদুল্লাহর দায়ের করা একটি মামলায় তাঁকে সোমবার আদালতে হাজির করা হয়। এই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেবুন্নেছা আফরোজ ঢাকায় তাঁর নিজ বাসায় অবস্থান করছিলেন। ১৬ মে রাতে জেবুন্নেছাকে ওই বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় শামীম মিয়া হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১৭ মে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহ বাদী হয়ে ২৪৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। এই মামলায় জেবুন্নেছা আফরোজের নাম রয়েছে। এ মামলা নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় সম্প্রতি বাদী মারজুক আবদুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। শওকত হোসেন ২০১৪ সালের এপ্রিলে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তাঁর স্ত্রী জেবুন্নেছা আফরোজ উপনির্বাচন করে জয়ী হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা, কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ

আপডেট সময়: ০৬:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫