১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এবি পার্টির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি। অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে ‘জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন’ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সবুজপাড়াস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, মো. পনির উদ্দীন, মো. নূরনবী সরকার, মো. আলমগীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় বক্তব্য দিতে গিয়ে জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন,

> “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় এবি পার্টি প্রতিষ্ঠার শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ কোনো একক দলের অর্জন নয়—এটি সকল গণতান্ত্রিক শক্তি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এই চেতনা ধারণ করে আমাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

নেতৃবৃন্দ বলেন, এবি পার্টি July গণআন্দোলনের প্রেরণা থেকেই দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

কুড়িগ্রামে এবি পার্টির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫