০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে যুগান্তর ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা; বিএমএসএফের প্রতিবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৭:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪১ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল, ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): জনগণের ব্যবহৃত পুকুর দখলের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান এবং এনটিভির জেলা প্রতিনিধি আকতার ফারুক শাহীন-এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি ঘিরে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বিএমএসএফ-এর পাঠানো এক বিবৃতিতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “সত্য ঘটনা তুলে ধরার অপরাধে যদি একজন সাংবাদিককে হয়রানির শিকার হতে হয়, তবে তা গণমাধ্যমের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

জানা গেছে, বিএনপি কেন্দ্রীয় কমিটির নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন গত ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে (সিআর নং ১৩৮৯) ফৌজদারি দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় এই মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরিনের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়, যা এনটিভিতেও প্রচারিত হয়।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, শিরিন যেই দলিলের ভিত্তিতে পুকুরটি দখল করেছেন, সেই জমির বিপরীতে আরও দুটি দলিল রয়েছে, যার একটি সৃজিত এবং ভুয়া হিসেবে বিবেচিত। সংশ্লিষ্ট ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী উক্ত জমিতে শিরিন বা তার ওয়ারিশদের কোনো স্বত্ব নেই। এছাড়াও সরকারি আইন অমান্য করে পুকুরটি ভরাট করা হয়েছে, যা প্রচলিত আইনে একটি দণ্ডনীয় অপরাধ।

এই ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলাটি হয়রানিমূলক দাবি করে সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

বরিশালে যুগান্তর ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা; বিএমএসএফের প্রতিবাদ

আপডেট সময়: ০৭:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫