০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামপুরে সরকারবিরোধী মিছিলের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৭ জুলাই ২০২৫: রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পরও রাজধানীর শ্যামপুরে সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. নাইমুর রহমান (২২) ২. হারুন (২৪) ৩. আলামিন মোল্লা (২০) পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) ভোর ৫টা ৪৫ মিনিটে জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর ২৫-৩০ জন ব্যক্তি সরকারবিরোধী মিছিল করেন।

ঘটনার খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল টিম ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়, তবে অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

শ্যামপুর থানা সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

শ্যামপুরে সরকারবিরোধী মিছিলের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময়: ১০:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫