০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার মডেল মসজিদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। এছাড়াও আলোচনায় অংশ নেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক ডেন্টিস্ট মো. ফজলুল হক এবং ইসলামপুর বহুমুখী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল গণি মিয়া। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের কুড়িগ্রাম কার্যালয়ের ফিল্ড অফিসার আবদুল্লাহ আল কাফি।

অনুষ্ঠানে বক্তারা “জুলাই গণঅভ্যুত্থান”-এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মশিউর রহমান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অন্তত দুই শতাধিক আলেম-ওলামা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার প্রতিটি উপজেলা মডেল মসজিদে কুরআন খতম ও দোয়ার কর্মসূচি চলমান রয়েছে। আগামীকাল (৫ আগস্ট) বাদ যোহর জেলার সকল মসজিদ ও গণশিক্ষা কেন্দ্রে একযোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আপডেট সময়: ০৩:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫