০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে কলেজ শিক্ষার্থী রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সারুফ রানা রাসেল হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন রাসেলের চাচাতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, মেফতাহুল ইসলাম ও আবু জোবায়ের প্রমুখ।

বক্তারা বলেন, “গত ২৯ জুলাই দিবাগত রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। কিন্তু হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”

তারা আরও বলেন, “আমরা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতে শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কুড়িগ্রামের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে–  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুড়িগ্রামে কলেজ শিক্ষার্থী রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৫:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫