০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৫:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৬ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ফাইনালে শহীদ নুর আলম স্পোর্টিং ক্লাব ২-১ গোলে শহীদ রাজীব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘জুলাই ঐক্য, কুড়িগ্রাম’ এবং সার্বিক সহযোগিতায় ছিল কুড়িগ্রাম জেলা পরিষদ।

খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইনসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশপ্রেমী ও সংগঠক আনোয়ার হোসেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫