উলিপুরে ১৬ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 27, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও একটি অটোরিকশা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উলিপুর উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি বিশেষ টিম।

গ্রেফতারকৃতরা হলেন— ফুলবাড়ী উপজেলার চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”