০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব নিলেন বিচারক মামুনুর রশিদ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ। আইন ও বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ তার কাছে দায়িত্ব অর্পণ করেন।

শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম।

বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) তৃতীয় ব্যাচের মেধাবী সদস্য মামুনুর রশিদ ২০০৮ সালের ২২ মে রাজশাহী মেট্রোপলিটন বিচার বিভাগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে যোগ দিয়ে বিচারিক কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে শেরপুরের সিনিয়র সহকারী জজ, গোপালগঞ্জ ও নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম), মাদারীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে তিনি কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক পদে যোগ দেন।

বিচারক মামুনুর রশিদ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ) ও বিচারকদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি কিশোরগঞ্জের নিকলীর ঐতিহ্যবাহী গোরচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এমএলএম সম্পন্ন করেন।

শিক্ষাজীবনের পর তিনি লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) ট্রেইনি অফিসার, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের (সাবেক শিল্প ব্যাংক) সিনিয়র অফিসার, উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার ও কোর্স কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রেই তার সফলতার ছাপ রয়েছে।

এছাড়াও, বহুমুখী প্রতিভার অধিকারী মামুনুর রশিদ জাতীয় পর্যায়ের দাবাড়ু। সপ্তম শ্রেণি থেকেই তার কবিতা, গল্প, নাটক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। চলতি বছর একুশের বইমেলায় তার গল্পগ্রন্থ ‘নীলজল দিগন্ত’ প্রকাশিত হয়েছে।

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ না দেওয়া পর্যন্ত বিচারক মামুনুর রশিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পাশাপাশি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা নাজির বেদারুল আলম। এর আগে একাধিকবারও তিনি এ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, কক্সবাজারের ১৮তম সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদকে গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব নিলেন বিচারক মামুনুর রশিদ

আপডেট সময়: ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫