কুড়িগ্রাম প্রতিনিধি : ১৬ সেপ্টেম্বর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলার ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. বজলুর রশিদকে আহ্বায়ক এবং মো. রাশেদ খান মিলনকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় কুড়িগ্রাম শহরের দলীয় কার্যালয়ে এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ এবং যুগ্ম সমন্বয়কারী মো. মালেক সরকার ও লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটিতে রয়েছেন—
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ, যুগ্ম সমন্বয়কারী মো. মালেক সরকার ও লাভলু হোসেনসহ জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।