০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ১০৭টি পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০১:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৪ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি | ৩০ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১১২টি পূজা মণ্ডপের মধ্যে ১০৭টি মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা কয়েকদিন ধরে পূজা মণ্ডপগুলো পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় এ অনুদান প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), উলিপুর উপজেলার কৃতি সন্তান ও উলিপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আব্দুল খালেক।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা এবং উলিপুর উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মী।

এ সময় আব্দুল খালেক বলেন, “হিন্দু ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়ের জানমাল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুদান গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে ১০৭টি পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

আপডেট সময়: ০১:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫