কুড়িগ্রামে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘মানবিক কুড়িগ্রাম’-এর আত্মপ্রকাশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১১, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি

“সবার সাথে – সবার পাশে” — এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘মানবিক কুড়িগ্রাম’।

শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য নয়) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, অবহেলিত নারী ও ছিন্নমূল শিশুদের সহযোগিতা ও পুনর্বাসন করা।

সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান পিয়াল।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাংবাদিক মনোয়ার হোসেন লিটন, মাহাবুবুর রহমান, স্বর্ণ ব্যবসায়ী আব্দুল মালেক ও সাংবাদিক বুলবুল ইসলাম।
সংগঠনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাসেল।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী শাহীনুর রহমান শাহীন, আব্দুস সাত্তার, রমজান ও আল আমিন।

আয়োজকরা জানান, “মানবিক কুড়িগ্রাম” সমাজের বিভিন্ন স্তরে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাবে।