০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ করেছেন। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগে অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনতার ঢল নামে।

ইলেন ভুট্টো উপজেলা চত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে পুরানবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল, বিএনপি নেতা সহিদুল ইসলাম, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠুসহ অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে তিনি নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী বাকে আলীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে–  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

আপডেট সময়: ১২:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫