দিনাজপুরে প্রতারণা মামলায় নুসরাত ইমরোজ বিথির জামিন নামঞ্জুর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 15, 2025

স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
দিনাজপুরে প্রতারণা মামলায় আসামি নুসরাত ইমরোজ বিথির জামিন নামঞ্জুর করে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ আদেশ দেন। মামলাটি বর্তমানে দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, নুসরাত ইমরোজ বিথির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা (নং–৫২/৩৫১, তারিখ ১৮ মে ২০২৫) দায়ের করা হয়। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

আদালত চার্জশিট গ্রহণ করে জামিন আবেদনের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এদিকে, মামলার বাদী ও ভুক্তভোগী পক্ষ সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।