০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুর সাবরেজিস্ট্রার অফিসে দাবিহীন এক হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৯:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৪১ নিউজটি পড়েছে

মাহবুব হোসেন মেজর
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘ আট বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকা এক হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল ধ্বংসের কার্যক্রম সম্পন্ন হয়।

নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় সাবরেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তবে আইন অনুসারে তা ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে জমে থাকা দাবিহীন দলিলগুলো আজ আগুনে পুড়িয়ে ফেলা হয়।

হাকিমপুর উপজেলা সাবরেজিস্ট্রার নাজমুল হক বলেন, “আইন অনুযায়ী দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করতে হয়। আমরা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে এক হাজার দলিল আজ ধ্বংস করেছি।”

তিনি আরও জানান, এসব দলিলের মালিকদের মধ্যে কেউ দলিল গ্রহণে না আসায় সেগুলো দীর্ঘদিন ধরে অফিসে সংরক্ষিত ছিল। পরে নিয়ম মেনে কমিটি গঠন ও প্রক্রিয়া সম্পন্ন করে দলিল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দলিল লেখক সমিতির সদস্যরা। তারা জানান, এ পদক্ষেপে অফিসের জায়গা খালি হয়েছে এবং পুরোনো কাগজপত্র সরিয়ে নতুন কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

হাকিমপুর সাবরেজিস্ট্রার অফিসে দাবিহীন এক হাজার দলিল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময়: ০৯:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫