কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ধান কাটা, কৃষক ভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব–১৪৩২।
রবিবার (১৬ নভেম্বর) রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ধরলা ব্রিজের পূর্বপাড়ে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় স্থানীয় কৃষক সাইফুরের পাকা আমন ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের কার্যক্রমের উদ্বোধন করেন আন্দোলনের জেলার নেতৃবৃন্দ। ধান কাটার পর দুপুরে কৃষকদের কলার পাতায় ঐতিহ্যবাহী খিচুড়ি পরিবেশন করা হয়।
বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
আরিফুল ইসলাম জুয়েল বলেন,
“বাংলা ও বাঙালির ঐতিহ্য নবান্ন উৎসব। এই উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সংযোগ ঘটায়।”
তিনি আরও বলেন,
“আমরা অবহেলিত কৃষকদের একত্রিত করেছি। আমন ধানের ন্যায্য মূল্য চাই, যেন কৃষকরা ক্ষতির মুখে না পড়ে। আগামী শুক্রবার শাপলা চত্বরে আমরা মানববন্ধনের আয়োজন করবো।”
মন্তব্য করুন