০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৮:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক নারী–পুরুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি তিন হাজারের বেশি মাদরাসা শিক্ষার্থী ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএস মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক, ড্যাব কেন্দ্রীয় মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এবং একেএম আশরাফ হোসেন আপেল।

এছাড়াও বিএনপির নেতৃবৃন্দ মাহফুজার রহমান আপেল সিদ্দীকি, জাহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর বাদশা টুটুল, আমিন সিদ্দিকী, ইব্রাহিম আলীসহ স্থানীয় সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডা. ইউনুস আলী বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেবে।” তিনি আরও বলেন, “কুড়িগ্রাম-১ আসনের মানুষের সঙ্গে দীর্ঘদিন মাঠে কাজ করছি। দল আমাকে সুযোগ দিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা, কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

আপডেট সময়: ০৮:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫