নিজস্ব প্রতিবেদকঃ
শেরেবাংলা নগর থানা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ এশা ফার্মভিউ সুপার মার্কেট মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের ধানের শীষ প্রতীকধারী বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সুমন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।