০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ, এলাকায় উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৭:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩৮ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জামায়াত সূত্র জানায়, শনিবার দুপুরে শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইতে যান। অভিযোগ রয়েছে, প্রচারণাকালে স্থানীয় বিএনপি কর্মীরা তাঁদের বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ হেনস্থা করার চেষ্টা করেন। খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন নেতাকর্মী সেখানে পৌঁছে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

আহত শিবির কর্মী মুস্তাকিম হাসান জানান, ঘটনার ছবি তোলার চেষ্টা করলে বিএনপি কর্মীরা তাঁর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এসএস পাইপ ও বাঁশ দিয়ে আক্রমণ চালায়। এরপর ১২-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে মুস্তাকিম হাসান, বায়জিদ ও জহিরুল ইসলাম আহত হন। আহতরা ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

এই ঘটনার প্রতিবাদে বিকেল ৪টায় ঝিকরগাছা বাজারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা জামায়াত ইসলামী।

এ বিষয়ে জানতে যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করলেও ‘পরে কথা বলবেন’ বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ, এলাকায় উত্তেজনা

আপডেট সময়: ০৭:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬