০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১০:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরে পোলিং এজেন্টদের জন্য মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা পোলিং এজেন্টদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬