০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: ঈদগাহে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

কুড়িগ্রাম প্রতিনিধি | ১১ মার্চ ২০২৬

কুড়িগ্রাম জেলা পুলিশের ফেব্রুয়ারি-২০২৬ মাসের ‘মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের সকল ঈদগাহ মাঠে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল এবং অপরাধ দমনসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের আইনের আলোকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম (পিপিএম), কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামানসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: ঈদগাহে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

আপডেট সময়: ০৯:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬