র‍্যাব-৯ অভিযানে ৬০ কেজি গাঁজা ও সিএনজিসহ আটক ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 26, 2026
Oplus_16908288

জিয়াউর রহমান সাজন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গতকাল ২৫ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর অভিযানে একটি

আভিযানিক দল এএসপি শেখ মাহফুজার রহমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ০৭ নং জগদীশপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জগদীশপুর গ্রামের জগদীশপুর

যোগেশচন্দ্র হাই স্কুল এন্ড কলেজ এর পূর্ব পাশে জগদীশপুর বাজার হইতে তেমুনিয়ামোড়গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে

জব্দকৃত আলামত ৬০ কেজি গাজা উদ্ধার সহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারি ১। মোঃ নাসিরুদ্দিন (৩৯), পিতা-ডুগাই মিয়া, মাতা-মৃত মোছাঃ হাজেরা খাতুন, স্থায়ী

সাং-রফিনগর, ডাকঘর-কাদিরপুর, থানা-কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, বর্তমান সাং- খাটুরা, ০১ নং ওয়ার্ড, ০৭ নং

জগদীশপুর ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হন। এছারা মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়।