জিয়াউর রহমান সাজন:
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে র্যাব-৯, হবিগঞ্জ।
বুধবার (২৭ শে মে ২৬)ইং দুপুর থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেন, র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন নেতৃত্বে একটি আভিযানিক দল।
, ঈদকে কেন্দ্র করে কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের মোবাইল টিম দিন রাত কাজ করছে।
এ টিমের মাধ্যমে পশুর হাটে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
, হাট এলাকায় সক্রিয় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমার চক্রের তৎপরতা রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
একই সঙ্গে হাট-বাজার ও মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ, টিকিট কালোবাজারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে কুরবানির পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন