শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
১ জুন ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বনগাবি গোরস্থান মসজিদের সামনে মাদকসহ আটক, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,গাবী গ্রাম

গাবী গ্রামের বনগাবি গোরস্থান মসজিদের সামনে মাদক সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁকড়া বাজার এলাকার কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় দোকানদার তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থেকে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছে। এলাকাবাসীর মতে, একসময়ের শান্ত ও শিক্ষিত গ্রামকে মাদকের বিস্তারের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

গ্রামের সচেতন নাগরিকরা জানান, তারা মাদকমুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে একযোগে কাজ করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গাবী গ্রামকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

“মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন” — এই স্লোগানকে সামনে রেখে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পৃথক অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশের “পরিবেশ সমাচার” অনুষ্ঠিত

কলমুডাংগা সীমান্ত ১৭ নারী পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা।

ধর্মপাশায় বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১০

ঈদের পর তাকওয়ার ধারাবাহিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা ও সমাজ সংস্কারে মুসলমানের ভূমিকা।

১১

‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ

১২

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ

১৩

গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি: যশোর জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মণিরামপুরের মো: সম্রাট হোসেন

১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প

১৫

পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

১৬

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক।

১৮

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

১৯

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

২০