শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় পৃথক অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক- মাশরুম আহম্মেদ মিতুল
নওগাঁ সদর উপজেলা প্রতিনিধি।

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় জেলার পত্নীতলা ও মান্দা থানায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর খ্রিস্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক মো. ইসরাইল হেমব্রণের বাড়ির সামনের খোলা স্থান থেকে মো. কাওসার আলী ওরফে সারোয়ার (৩২), পিতা- মো. কফিল উদ্দিন, গ্রাম- গণপতিপুর মধ্যপাড়া, থানা- পোরশা, জেলা- নওগাঁকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অপরদিকে একই দিন বিকেলে মান্দা থানা পুলিশ উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের মিরপুর হঠাৎপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি পিন্টু (২৮), পিতা- মো. মালেক মণ্ডল, মাতা- মোছা. পারুল, গ্রাম- মিরপুর হঠাৎপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁকে আটক করা হয়। পরে তার বসতবাড়ির শয়নকক্ষে দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পৃথক অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশের “পরিবেশ সমাচার” অনুষ্ঠিত

কলমুডাংগা সীমান্ত ১৭ নারী পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা।

ধর্মপাশায় বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১০

ঈদের পর তাকওয়ার ধারাবাহিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা ও সমাজ সংস্কারে মুসলমানের ভূমিকা।

১১

‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ

১২

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ

১৩

গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি: যশোর জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মণিরামপুরের মো: সম্রাট হোসেন

১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প

১৫

পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

১৬

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক।

১৮

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

১৯

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

২০