৮৮ *বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: June 7, 2026

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-

গত ০৫ জুন ২০২৬ তারিখ নওগাঁ ব্যাটালিয়নের করমুডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আদাডাংগা ক্যাম্প কর্তৃক ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়। উল্লেখিত ব্যক্তিবর্গ সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। *বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে উক্ত ব্যক্তিবর্গের অবস্থান এবং চলাচল পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বিএসএফ কর্তৃক তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।*

উল্লেখ্য বিজিবি কর্তৃক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোঃ আরিফুল ইসলাম স্যার জানিয়েছেন।