০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাইগা ইউনিয়নের মাতাজিহাটে মাদকবিরোধী অভিযান: ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের মাতাজিহাট এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে অভিযোগ আসে যে, মাতাজিহাট এলাকায় দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে তিনি ১১ জুন সকালে ওই এলাকায় মহিলা পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন।

পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুযায়ী মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নের মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার বিশেষ টিম যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে নারী মাদক ব্যবসায়ী সেতু (২৮), পিতা-মো. সাইদুল, গ্রাম-শেরপুর এবং তারা বেগম (৫০), স্বামী-মো. আবুল কাশেম, গ্রাম-রাইগা মাস্টারপাড়া-কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দীর্ঘদিনের অভিযোগের পর নারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার হওয়ায় রাইগা ও মাতাজিহাট এলাকার স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মাদকবিরোধী এ সফল অভিযান পরিচালনার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান ।

ট্যাগ :

One thought on “রাইগা ইউনিয়নের মাতাজিহাটে মাদকবিরোধী অভিযান: ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী গ্রেফতার

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

“হয়তো মাদক ছাড়ো, নয়তো বৌলাম ছাড়ো”।

রাইগা ইউনিয়নের মাতাজিহাটে মাদকবিরোধী অভিযান: ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী গ্রেফতার

আপডেট সময়: ০৫:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬