০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে ব্যাংক ঋণ পাইয়ে দেয়ার নামে প্রতারণার অভিযোগ

কক্সবাজার  ঈদগাঁও গরুর বাজারের বর্তমান ইজারাদার আনোয়ারের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রতারণার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এক ভুক্তভোগী। অভিযোগকারী দাবি করেছেন, আনোয়ার বিভিন্ন সময়ে আর্থিক লেনদেনের নামে প্রতারণা করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন।

জানা যায়, আনোয়ার এক ব্যক্তিকে ইউনাইটেড সল্ট ক্রাশিং লিমিটেডের অনুকূলে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ লক্ষ্যে দীর্ঘ প্রায় এক বছর নানা প্রক্রিয়ার কথা বলে ঘুরানোর পর তিনি জনতা ব্যাংক মতিঝিল শাখার একটি কথিত ভুয়া ঋণ সনদ দেখিয়ে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তাকে ঢাকার ফকিরাপুল এলাকার একটি হোটেলে এক সপ্তাহ অবস্থান করিয়ে রাখা হয়। পরে আনোয়ার বিদেশে চলে যান। এ বিষয়ে আনোয়ারের ভাই কুতুব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছয় মাসের মধ্যে সুদে-আসলে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে একটি অঙ্গীকারনামা প্রদান করেন। তবে পরবর্তীতে কুতুব উদ্দিন ও আনোয়ার—উভয়েই আত্মগোপনে চলে যান বলে দাবি করেন অভিযোগকারী।
দীর্ঘ সময় পর আনোয়ার দেশে ফিরে এসে ঈদগাঁও গরুর বাজারের ইজারা গ্রহণ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত আনোয়ারের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করে বলেন, কারো সাথে তার এ ধরনের লেনদেন নেই।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

এসেট প্রকল্পের আওতায় সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ-এর ৭ম ব্যাচের ট্রেইনিদের এসেসমেন্ট সফলভাবে সম্পন্ন

কক্সবাজারের ঈদগাঁওতে ব্যাংক ঋণ পাইয়ে দেয়ার নামে প্রতারণার অভিযোগ

আপডেট সময়: ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬