প্রচণ্ড গরমে সতর্ক থাকুন, বেশি বেশি পানি পান করুন

লেখক: ফাতেমা আক্তার মাহমুদা
প্রকাশ: June 20, 2026

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও অস্বাভাবিক গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সকলের সুস্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা।
তিনি বলেন, “প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়ার ফলে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি, বমি বমি ভাব এবং হিটস্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সুস্থ থাকতে সবাইকে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে।”
তিনি আরও বলেন, শিশু, বয়স্ক ব্যক্তি, শ্রমজীবী মানুষ এবং অসুস্থদের ক্ষেত্রে গরমের প্রভাব আরও বেশি হতে পারে। তাই পরিবারের সদস্যদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে স্যালাইন, ডাবের পানি, ফলের রসসহ শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এমন খাবার গ্রহণ করা উচিত।
ফাতেমা আক্তার মাহমুদা সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদে বাইরে বের না হওয়াই ভালো। বাইরে যেতে হলে ছাতা, টুপি বা মাথা ঢাকার ব্যবস্থা রাখতে হবে এবং হালকা রঙের আরামদায়ক পোশাক পরতে হবে। পাশাপাশি নিজের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও পরিচিতজনদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।”
তিনি বলেন, “সচেতনতা ও সতর্কতাই পারে গরমজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে আমাদের রক্ষা করতে। আসুন, আমরা সবাই বেশি বেশি পানি পান করি, সুস্থ থাকি এবং অন্যদেরও সচেতন করি।”
পরিশেষে তিনি দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং চলমান তাপপ্রবাহ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

ফাতেমা আক্তার মাহমুদা

ফাতেমা আক্তার মাহমুদা