
গাইবান্ধা শহরের ঘাঘট নদীর নিউ ব্রিজ সংলগ্ন শহর রক্ষা বাঁধের তীর ঘেঁষে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে প্রভাবশালী একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বালু মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন কাকড়া গাড়িতে করে এসব বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে সড়কে যানজট বৃদ্ধি, দুর্ঘটনার ঝুঁকি এবং রাস্তার ক্ষয়ক্ষতি বেড়ে যাচ্ছে। পাশাপাশি শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করে বালু ব্যবসা বন্ধ এবং শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন নাগরিকরা।
আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার 

















