দীর্ঘদিনের টানা ও প্রবল বর্ষণের ফলে চট্টগ্রামের লোহাগাড়ার বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা ও লোকালয় মারাত্মক জলাবদ্ধতার শিকার হয়েছে। আকস্মিক এই বন্যায় প্লাবিত হয়েছে হাজারো মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এমন এক চরম মানবিক বিপর্যয়ের মুখে যখন সাধারণ জীবনযাত্রা স্থবির, ঠিক তখনই পানিবন্দি অসহায় মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে স্থানীয় একঝাঁক তরুণ ও বিভিন্ন মানবিক সংগঠন।
বিগত কয়েকদিন ধরে লোহাগাড়া উপজেলার যুব রেড ক্রিসেন্ট টিম, স্কাউট, রোভার স্কাউট এবং ন্যাশনাল ভলান্টিয়ার ফোরামসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠপর্যায়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বুকসমান পানি মাড়িয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন এই তরুণ স্বেচ্ছাসেবকেরা। জলাবদ্ধতায় আটকে পড়া পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, তাদের কাছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ পৌঁছানোর কাজ করছেন তারা। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকা—যেখানে সাধারণ যোগাযো