০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি দ্বিগুণ, দূতাবাসের কূটনৈতিক উদ্যোগে নতুন দিগন্ত

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ অগ্রগতির খবর এসেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ-এর আন্তরিক কূটনৈতিক উদ্যোগ, ধারাবাহিক যোগাযোগ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে নিরলস প্রচেষ্টার ইতিবাচক ফলস্বরূপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামী বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতি বছর দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ লাভের পথ উন্মুক্ত হলো, যা বাংলাদেশ ও আল-আজহারের দীর্ঘদিনের শিক্ষা-সম্পর্কে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, কায়রোর হেড অব চ্যান্সারি জনাব আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই ড. নাহলা সাইদি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করেন যে, মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ-এর বিশেষ অনুরোধ ও ইতিবাচক কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষিতে আল-আজহার কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁর এই ঘোষণায় বৈঠকের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা এবং বাংলাদেশের প্রতি আল-আজহারের আস্থার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

বৈঠকে হেড অব চ্যান্সারি জনাব আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, গবেষণামূলক অর্জন, শৃঙ্খলা ও ইতিবাচক ভূমিকার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আল-আজহারের অব্যাহত সহযোগিতা, আন্তরিকতা এবং পৃষ্ঠপোষকতার জন্য মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ-এর পক্ষ থেকে মাননীয় গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যেব এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ড. নাহলা সাইদির মাধ্যমে সেই শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

ড. নাহলা সাইদি বৈঠকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চলমান কার্যক্রম এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিষয় সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও আল-আজহারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কূটনৈতিক মহলের মতে, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকার, সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধিতে রাষ্ট্রদূত মিস সামিনা নাজ এর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনাকে যথাযথভাবে তুলে ধরা এবং নতুন বৃত্তি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সাফল্য তাঁর দূরদর্শী কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি, একাডেমিক বিনিময় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়ে একমত হন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ হওয়ার এই সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা শুধু একটি প্রশাসনিক সাফল্য হিসেবে নয়, বরং দুই দেশের শিক্ষা-সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন।

লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি দ্বিগুণ, দূতাবাসের কূটনৈতিক উদ্যোগে নতুন দিগন্ত

আপডেট সময়: ০১:৪০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬