সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে আয়োজিত হয়েছে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উৎসাহ ও মনোবল বাড়াতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আরিফ আহমেদ স্যার।
এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি, পরিবেশনা ও অংশগ্রহণের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আরিফ আহমেদ স্যার তাদের সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।