বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: এটা কি কেবল প্রতিষ্ঠানের ব্যর্থতা, নাকি আমাদের সম্মিলিত উদাসীনতা
লেখক: অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশকপ্রকাশ: আগস্ট ১১, ২০২৬
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নগুলো ধুলোয় মিশে যাচ্ছে।
ভয়াবহ পরিসংখ্যান:
মোট পরীক্ষার্থী: ২১২ জন
পাস করেছে: মাত্র ৯৭ জন
ফেল করেছে: ১১৫ জন!
এই ফলাফল শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের এলাকার ১১৫টি পরিবারের স্বপ্নভঙ্গের আর্তনাদ। এই চরম বিপর্যয় নিয়ে আজ আমাদের অনেক প্রশ্ন রয়েছে:
শিক্ষক ও কর্তৃপক্ষকে প্রশ্ন:
আপনারা কি ক্লাসে নিয়মিত এবং কার্যকর পাঠদান করেছেন? যেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেখানে কি আপনাদের দায়বদ্ধতা নেই? বছরের পর বছর ধরে চলা এই অব্যবস্থাপনা আর কতকাল চলবে?
অভিভাবক ও গার্ডিয়ানদের প্রতি বিনীত অনুরোধ:
আপনারাও কি খোঁজ নিয়েছেন আপনার সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে কি না? তারা ঠিকমতো পড়াশোনা করছে কি না বা তাদের কোনো সমস্যা আছে কি না—সেটা কি আপনারা অভিভাবক হিসেবে নিশ্চিত করেছেন? শিক্ষকদের অবহেলার পাশাপাশি আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। সন্তান স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ করবেন না, পড়াশোনার মনিটরিং করুন। আজ সময় এসেছে শিক্ষক এবং অভিভাবক—উভয়কেই একসাথে সোচ্চার হওয়ার।
আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না। এই বিপর্যয়ের সঠিক কারণ খুঁজে বের করতে হবে এবং অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
প্রিয় এলাকাবাসী, আমাদের সন্তানের ভবিষ্যৎ রক্ষায় প্রতিবাদ করুন। আমাদের নীরবতাই এই ধ্বংসলীলাকে প্রশ্রয় দিচ্ছে।
পোস্টটি শেয়ার করুন এবং আপনার এলাকার প্রতিটি সচেতন মানুষের কাছে পৌঁছে দিন। সবার সম্মিলিত আওয়াজই হয়তো পরিবর্তন আনতে পারে!