০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন বিনষ্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সরঞ্জাম বিনষ্ট ও বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় বালু বোঝাই একটি ট্রাকও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২০ হাজার ফুট পাইপ ও ১০টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। একই সঙ্গে উত্তোলিত বালু জব্দ করা হয় এবং বালু বোঝাই একটি ট্রাক জব্দ করে প্রশাসন।অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ, বারইয়ারহাট ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা করেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনসাধারণের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

লেখক সম্পর্কিত তথ্য

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জের মধ্যনগরে মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে কমিউনিটি পুলিশিং সভা ​অনুষ্টিত হয়েছে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন বিনষ্ট

আপডেটের সময় : ১২:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬