নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হেল্প ডেস্কের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করেছে স্বপ্নের সন্ধান যুব ফোরাম।
সম্প্রতি অনুষ্ঠিত এ আলোচনায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা, তাদের প্রয়োজনীয় সহায়তা এবং থানার হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনাকালে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ জনাব ফারুক আহমেদ আন্তরিকতার সঙ্গে দীর্ঘ সময় ধরে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে তিনি সংগঠনের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।
স্বপ্নের সন্ধান যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করে যেতে চান।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 















