মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মদপানের পর সংঘর্ষে গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

লেখক: রাজন আহমেদ (সাভার) ঢাকা প্রতিনিধি।
প্রকাশ: August 29, 2026

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

নিহত আলমগীর হোসেন উপজেলার ফোর্ডনগর খানপাড়া গ্রামের সাদেমের ছেলে। তিনি স্থানীয় আখতার ফার্নিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কয়েকজনের সঙ্গে মদপান করেন আলমগীর। পরে ফোর্ডনগর সড়কের আখতার ফার্নিচার ফ্যাক্টরির কাছে সুমন খাঁ নামে এক ব্যক্তির সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় আলমগীরের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।