মৌলভীবাজারে ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল ভাষায় গালিগালাজ, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে “সোনামুখি সুই” নামের একটি ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ৮টার দিকে সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ তার “Shak Abdul Hamid” নামের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, “সোনামুখি সুই” নামের একটি ফেসবুক আইডি তার পোস্টের কমেন্ট বক্সে অশ্লীল ভাষায় গালিগালাজ ও খারাপ মন্তব্য করেছে বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে সাংবাদিক হামিদ আরও উল্লেখ করেন, উক্ত আইডিটি ফেক বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়া ওই আইডি থেকে শুধু তার নয়, আরও অনেক মানুষের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে অশ্লীল ভাষায় গালিগালাজ ও আপত্তিকর মন্তব্য করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তদন্ত করে ফেক আইডির প্রকৃত পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে অশ্লীল গালিগালাজ, কুরুচিপূর্ণ মন্তব্য ও হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।