সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওয়ার্ল্ড মিডিয়া ফেস ক্লাব। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতা একটি অনুসন্ধানী পেশা। সত্য ও সঠিক তথ্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের অনেক সময় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়। সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাংবাদিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরির আহ্বান জানায় ওয়ার্ল্ড মিডিয়া ফেস ক্লাব।