জালালাবাদে কর্মসৃজন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক 

লেখক: আবু হেনা সগর ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: অক্টোবর ৪, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে  হতদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কর্মসৃজন কর্মসূচি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

৩ অক্টোবর (শনিবার) দুপুরে উপজেলাধীন জালালাবাদ ইউনিয়নে ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির ওপর বিশেষ গুরুত্বা রোপ করেন। এই সময় তিনি একটি গাছের চারাও রোপন করেন।

অনুষ্টানে ​অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি ,উপজেলা ​প্রকল্প স্পেশালিস্ট, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।