সেলবরষ ইউনিয়নে নির্বাচনী হাওয়া: ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে মোঃ ফুল মিয়া

লেখক: অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: অক্টোবর ১৭, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডজুড়ে বইছে নির্বাচনী মেজাজ। ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ন্যায়পথের অগ্রসৈনিক ও উদীয়মান তরুণ সমাজসেবক মোঃ ফুল মিয়া।নির্বাচনী হাওয়ায় মুখরিত ৪ নং ওয়ার্ডের অলিগলি ও পাড়া-মহল্লা। প্রার্থী মোঃ ফুল মিয়া ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নিকট দোয়া, আশীর্বাদ ও পূর্ণ সমর্থন কামনা করছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এলাকার শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর।স্থানীয় ভোটার ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, মোঃ ফুল মিয়া একজন সৎ, পরিচ্ছন্ন ও সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ব্যক্তিত্ব। এলাকাকে বৈষম্যহীন, মাদকমুক্ত ও একটি আধুনিক মডেল ওয়ার্ডে রূপান্তর করতে তাঁর মতো উদ্যমী ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করছেন তারা।এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ ফুল মিয়া জানান, “ওয়ার্ডবাসীর অবহেলিত অধিকার ফিরিয়ে দেওয়া এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। ৪ নং ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে এবং একটি উন্নত সমাজ গড়তে আমি অবিরত কাজ করে যেতে চাই। সেলবরষ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডবাসীর ভালোবাসা, সার্বিক সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।”

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক