কক্সবাজারের ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের আলমাছিয়া মাদ্রাসা-সংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে এ অভিযান চালানো হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার বড় চালান পাচারের তথ্য পেয়ে এসআরবির একটি চৌকস দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এসময় পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের সময় পিকআপ ভ্যানের চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।