মোঃমাসুদ রানা
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতনমোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি দুই মোটরসাইকেল ড্রাইভারকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে।গতকাল বৃহস্প্রতিবার ২৮ মে সকাল ০৯.০০ ঘটিকায় গুইমারা বাজারের মোটরসাইকেল ড্রাইভার নুরুল হক (২৩) নামে একজন ব্যক্তিকে সজল মারমা নামক একজন উপজাতি রামগড় উপজেলার পাগলাপাড়া লিচুবাগান নামক এলাকায় মোটরসাইকেল যোগে গিয়ে ৫০০ টাকার বিনিময়ে লিচু আনার জন্য ভাড়া করে। উক্ত ড্রাইভার লিচু আনার জন্য মোটরসাইকেল যোগে তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) কে সাথে নিয়ে পাগলাপাড়া লিচু বাগানে গমন করেন এবং লিচু বাগানে পৌঁছানোর পর বাগান থেকে ১০০ লিচু দেওয়ার পর তার সন্দেহ হয় এবং তৎক্ষণ সজল মারমাকে ফোন করে। পরবর্তীতে সে লিচু নিয়ে পুনরায় গুইমারার উদ্দেশ্যে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে ৫-৬ জনের একটি সশস্ত্র গ্রুপ তাদেরকে গাছ ফেলে পথ আটকায় এবং তাদেরকে অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্য হিসাবে বয়ান দেওয়ার জন্য বাধ্য করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে চোখ বেঁধে সারাদিন বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরাতে থাকে এবং আনুমানি আজ রাত ০৮:৩০ ঘটিকায় থলিবাড়ি ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে তাদেরকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি বি টাইপ পেট্রোল দল ঘটনাস্থলে গমন করেন এবং তৎক্ষণাৎ পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক।
মন্তব্য করুন