০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশীর পরাজয় ছিল জাতীয় চেতনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৩ জুন ২০২৫ – “১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে আমাদের সামরিক পরাজয় ছিল না, বরং ছিল জাতীয় চেতনার বিরুদ্ধে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা। আজও মীর জাফরের প্রেতাত্মারা রূপ পাল্টে সক্রিয় রয়েছে। এই চক্রান্ত রুখতে জাতির ঐক্য ও সাহসিকতা অপরিহার্য।” — আজ (সোমবার) ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ কংগ্রেসের নেতারা।

রাজধানীর বাংলামোটরে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি বলেন, “নতুন প্রজন্মকে সত্য, সততা ও দেশপ্রেমের আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চক্রান্ত ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সভা শেষে নবাব সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র ও যুব প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

পলাশীর পরাজয় ছিল জাতীয় চেতনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ কংগ্রেস

আপডেট সময়: ০৭:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫