০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিল ওয়ার্কশপ বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার সবুজ, থানায় অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৯:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩৬ নিউজটি পড়েছে

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রানাপাশা ইউনিয়নের বাসিন্দা সবুজ (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাচনমহল ইউনিয়নের সোহরাব ও শামীমসহ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে সবুজের ওপর হামলা চালায়। পুরোনো ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী ও এলাকাবাসীর ধারণা।

জানা যায়, সবুজ ও অভিযুক্তদের মধ্যে একটি গ্রিল ওয়ার্কশপ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই এই সন্ত্রাসী হামলা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে সবুজকে মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে ঝালকাঠি থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।

সবুজের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

গ্রিল ওয়ার্কশপ বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার সবুজ, থানায় অভিযোগ

আপডেট সময়: ০৯:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫