০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নলছিটিতে মানববন্ধন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৭:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৫ নিউজটি পড়েছে

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহসভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাইদুল কবির রানা এবং সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। সত্য ঘটনা প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন করা হয়। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নলছিটিতে মানববন্ধন

আপডেট সময়: ০৭:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫