০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এক বছরে গ্রাম আদালতে ২ হাজার ৩৩৫ মামলা নিষ্পত্তি

কুড়িগ্রাম প্রতিনিধি | ৩০ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রাম আদালতগুলো গত এক বছরে মোট ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করেছে। নিষ্পত্তি হওয়া এসব মামলা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা ছিল।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।

এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত গ্রাম আদালতগুলোতে মোট ২ হাজার ৫১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং বিচারপ্রার্থীরা মোট ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “ইউনিয়নের ভালো-মন্দ সবকিছু দেখার দায়িত্ব ইউপি চেয়ারম্যানদের। বিশেষ করে সীমানা সংক্রান্ত দ্বন্দ্বসহ বিভিন্ন সমস্যার নিষ্পত্তি গ্রাম আদালতের মাধ্যমে গুরুত্বসহকারে করতে হবে। আদালতের এজলাসগুলো সংস্কার করতে হবে এবং বিচার প্রক্রিয়ায় ইউনিয়নের সকল নাগরিককে সমান চোখে দেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মিজানুর রহমান মিজান, মাসুদ রানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

কুড়িগ্রামে এক বছরে গ্রাম আদালতে ২ হাজার ৩৩৫ মামলা নিষ্পত্তি

আপডেট সময়: ০৫:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫