১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, ঈদে সন্তোষজনক নিরাপত্তা পরিস্থিতির প্রশংসা

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। আজ সোমবার, ৯ জুন ২০২৫ খ্রি. সকালে তিনি থানাটি ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি থানার ডিউটি অফিসার ডেস্ক, নারী ও শিশু সেবা ডেস্ক, হাজতখানা এবং অন্যান্য বিভাগ ঘুরে দেখেন। পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা, খাবারের মান এবং সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“ঈদুল আজহার সময় দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীসহ সারাদেশে কোনো উল্লেখযোগ্য অঘটন ঘটেনি।”

তিনি আরও জানান, ঈদুল আজহা ও পরবর্তী ছুটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করছেন তিনি। এই ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবেই আজ তিনি যাত্রাবাড়ী থানায় যান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

যাত্রাবাড়ী থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, ঈদে সন্তোষজনক নিরাপত্তা পরিস্থিতির প্রশংসা

আপডেট সময়: ০৩:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫