নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা সাইফুল আলম খান মিলন বলেছেন,
“জামায়াতে ইসলামী তার সবচেয়ে সুন্দর ফুলগুলো হারিয়েছে। নিজামী, মুজাহিদ মন্ত্রী থাকাকালীন সময়ে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত মন্ত্রণালয় উপহার দিয়েছিলেন। জামায়াতে ইসলাম সরকার গঠন করতে পারলে দুর্নীতি ও ঘুষমুক্ত বাংলাদেশ উপহার দেবে।”
শনিবার তেজগাঁও থানা দক্ষিণের উদ্যোগে পশ্চিম তেজতুরী বাজার হালিম কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লা মার্কায় বিজয় নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমদী। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
প্রোগ্রামের শুরুতে দারসুল কুরআন পেশ করেন তেজগাঁও উত্তরের আমীর ও ২৫ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আহসান উল্লাহ।
এছাড়া কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন—