১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১০:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে পৃথক তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিকট শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতে এসব ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এসব ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নিলারমাঠ এলাকায় সড়কের ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একইভাবে রাত ৮টার দিকে জেলা শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও একটি ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময়: ১০:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬